১৬ ডিসেম্বর, ২০২৩ শনিবার “মহান বিজয় দিবস” উপলক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ এর উদ্যোগে পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ বীরাঙ্গনা সংবর্ধনা ও রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহের সভানেত্রী ডা. রেবেকা শারমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া সুলতানা, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ, তানিয়া মোস্তফা, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ সহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত বীরাঙ্গনাবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই ছোট্ট সোনামনিদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রী ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুনাক নেত্রীবৃন্দ বীরাঙ্গনাদের সাথে কুশল বিনিময় করেন, মুক্তিযুদ্ধে তাদের মহৎ আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন এবং বর্তমান প্রজন্ম তাদের এই আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্মানিত প্রধান অতিথি মহোদয় সম্মানিত বীরাঙ্গনাদের হাতে সম্মানসূচক উপহার ও রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত ছোট্ট সোনামণিদের হাতে পুরস্কার তুলে দেন। পরবর্তীতে সবাই পুনাক ময়মনসিংহের আয়োজনে এক মধ্যাহ্নভোজে যোগ দেন।
এর আগে দিনের শুরুতে পুনাক, ময়মনসিংহের পক্ষ থেকে জেলা পুলিশ লাইন্সে অবস্থিত ‘চেতনায় অম্লান’-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
