১৮ আগষ্ট রোজ শুক্রবার বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে দৈনিক ভোরের কাগজ পত্রিকার বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেন ময়মনসিংহের ভোরের কাগজের প্রতিনিধিরা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ এর সম্পাদক শ্যামল দত্ত, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ইমদাদুল হক সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, দৈনিক ভোরের কাগজের জেলা ও উপজেলা প্রতিনিধি সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *