সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন দিগারকান্দা শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সোহাগপুর এলাকার মৃত রুকন উদ্দিনের ছেলে মোঃ মামুনুর রশিদ (৫৩) এবং ময়মনসিংহ নগরীর আকুয়া মোড়লবাড়ী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৮)।

পুলিশ জানায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও ডিবি পুলিশের ওসি (দক্ষিণ) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) রফিকুল ইসলাম ও সঙ্গীয় অফিসার-ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে তাদের কাছ থেকে ৮৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মামুনুর রশিদের বিরুদ্ধে পূর্বে আটটি এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

এদিকে, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *