২৩ জুলাই সকাল ৯.৩০ ঘটিকায় টাউন হল প্রাঙ্গন হতে “জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩” উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও পরবর্তীতে সম্মেলনকক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহে আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব)।
আলোচনা সভার সভাপতিত্ব করেন মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ এসময়ে উপস্থিত ছিলেন
পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নজরুল ইসলাম, সিভিল সার্জন, ময়মনসিংহ ও সরকারী দপ্তরসমূহের প্রতিনিধিবৃন্দ।
