সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহ হাসান হত্যার ৪ ঘন্টার মধ্যে ডিবি পুলিশ দুইজনকে গ্রেফতার করে । গত ২৪ মে শুক্রবার রাত ৯ টার দিকে পাটগুদাম বিহারী ক্যাম্প আইভি সেন্টারের পিছনে হাসান (২০),রহিদ (১৮), রাজা মিয়া (২০) খেলাধুলা নিয়ে গল্প করছিলো ( পূর্ব বিরোধ ) সেলুনে চুলকাটা কে কেন্দ্র করে আসামী রাকিব (২০),শাওন (২২),হান্নান (১৮) তাদের সাথে মারামারি শুরু করে । এক পর্যায়ে হাসান বুকে ছুরিকাঘাত প্রাপ্ত হয় ও অন্য দুইজন হাতে পায়ে আঘাত পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাসান কে মৃত্ঘোষনা করে । অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঘটনার ৪ ঘন্টার মধ্যে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি ফারুক হোসেন দুইজন কে গ্রেফতার করে । অপর আরেকজন কে গ্রেফতারের জন্য কাজ করছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামী দুইজন পাটগুদাম বেড়িবাধ ইসলামবাগ এলাকার আব্দুর রহমানের ছেলে মো: রাকিব (১৯), মো: বাবুল মিয়ার ছেলে মো: হান্নান (১৯) ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *