মো: সজিব আল-হাসান
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ময়মনসিংহের নান্দাইলের আট ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানায়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাছুম পারভেজ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন রহমান, নান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এস এম খায়রুল ইসলাম, শেরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, বেতাগৈর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ইমন হাসান, চণ্ডীপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হুমাউন কবীর ও সহসভাপতি খায়রুল ইসলাম মামুন।

জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, সাঈদীর মৃত্যুর পর তারা ফেসবুকে পোস্ট দেন, যা সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী। তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *