সামদানি হোসেন বাপ্পি
২২ এপ্রিল ২০২৩ তারিখ ঈদের দিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঝরে গেলে একটি তাজা প্রাণ।ময়মনসিংহে ৪ নং ওয়ার্ডের গোয়ালকান্দি প্রাইমারি স্কুলের পাশে একজন রিক্সাচালককে সরু গলির ভিতরে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। এলাকাবাসীর ধারণা ভাড়া করে এনে জোরপূর্বক টাকাগুলো নিয়ে যেতে চায়, বাধা দিলে এবং ধস্তাধস্তির একপর্যায়ে পেটে ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা।ঘটনাস্থলে কোতোয়ালী মডেল থানার পুলিশ অবস্থান করছেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
