ময়মনসিংহ প্রতিনিধি
স্বেচ্ছাসেবকলীগ নেতার কান্ড: বন্যার মধ্যে শতকোটি টাকার জমি দখল শিরোনামে যুগান্তরে একটি সংবাদ প্রকাশ করা হয়
উক্ত মিথ্যা,বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করায় ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ যৌথ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন চত্বরে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাজমুল হক মন্ডলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তানজীর আহমেদ রাজীব, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল আওয়াল মিন্টু । সংক্ষিপ্ত সমাবেশে সঞ্চালনা করেন জেলা নেতা হুমায়ুন কবীর হিমেল । এছাড়াও সদর উপজেলা,মহানগর, জেলার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শিববাড়ী দলীয় কার্যলয়ে গিয়ে শেষ হয়।
১০ আগষ্ট যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু’র নামে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা পরিবারের শতকোটি টাকা মূল্যের জমি বেদখল সংবাদ প্রকাশিত হয় । ঘটনাটি কক্সবাজার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মেরিনড্রাইভ সংলগ্ন বাইলখালি এলাকায় ।
স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ আফজালুর রহমান বাবু’র নামে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদে কক্সবাজার প্রতিনিধির অপসারন দাবী করেন । অন্যথায় তারা সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।
