ইমরান হোসেন ময়মনসিংহ

এবারের প্রতিপাদ্য বিষয় ”আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার বেলা ১১ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আন্তর্জাতিক নার্সিং দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেন ময়মনসিংহ নার্সিং এসোসিয়েশন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব মোঃ ইকরামুল হক টিটু।
আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডাঃ জাকিউল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন [ বিএমএ] ময়মনসিংহ শাখার সভাপতি ডাঃ মতিউর রহমান ভূঞা, সাধারণ সম্পাদক ডাঃ গোলন্দাজ তারা।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ময়মনসিংহ নার্সিং কলেজের সম্মানিত অধ্যক্ষ নাজমা খাতুন।
এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ নার্সিং এসোসিয়েশন এর সকল সদস্য সহ মানব সেবায় নিয়োজিত প্রবীণ ও নবীন নার্স বৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *