আরিফ রব্বানী
ময়মনসিংহ
প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমানো, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষে
ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা,ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনামূলক মহড়ার আয়োজন করা হয়।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর)
সকাল ১০ টায় জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ময়মনসিংহের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে জেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিসের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাছুম প্রধান।

জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিরিন আক্তার, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল আকন্দ,ফায়ার বিগ্রেড ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী,ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।

জেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিসের প্রধান মোহাম্মদ আলমগীর কবিরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস ও স্থানীয় পর্যায়ে আগাম প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে বজ্রপাত, বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ হয়তো সম্পূর্ণ রোধ করা সম্ভব নয়, তবে পূর্বপ্রস্তুতি ও পারিবারিক সচেতনতা বজায় রাখলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রতিটি ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *