মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আকুয়া বাইপাস এর পাশে গুইল্লার বিল খ্যাত গুইল্লার খাল বেদখল।
খালের জায়গার একাপাশে দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে বলে এলাকাবাসীর দাবী । মার্কেটের দোকানদারগন বলেন মালিক মুক্তাগাছা থাকেন আমরা ভাড়াটিয়া । গুইল্লার বিল থেকে যে পানি খালে প্রবাহিত হতো দখলদারগন চারফুট বাই বিশফুট লম্বা অংশ রেখে কালভার্ট করে বাকী অংশ দখলে নিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় খালের জায়গাতে এখন বেশ কয়েকটা বড় বড় ভবন গড়ে উঠেছে । গুইল্লার বিল ও খাল এখন এর গৌরব হারিয়েছে। স্হানীয় এলাকাবাসীর দাবী দ্রুত খালের জায়গা দখলমুক্ত করা হোক এবং সিটি কর্পোরেশনের দৃষ্টি কামনা করেছেন।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সচিব মো: আরিফুর রহমান সাথে কথা হলে তিনি বিষয়টি অবগত রয়েছেন বলে জানান ।
