ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টার শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মসিক প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যবৃন্দের কার্যক্রম ও দায়িত্ব পালন, চলমান প্রকল্প সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা গৃহিত কার্যক্রম ও বিবিধ বিষয়ে আলোচনা হয়।

সভার সভাপতি কমিটির সদস্যবৃন্দকে জনগণকে নিবেদিত সেবা প্রদানে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের জন্য সরাসরি কাজ করার এটা এক অভূতপূর্ব সুযোগ। একে ব্যবহার করে জনগণের জীবনমান উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে কাজ করতে হবে।

এ সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০২৪-২০২৫ অর্থবছরের ৫২২ কোটি ২৪ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়, যার রাজস্ব বাজেট ৯৭,৯৩ কেটি টাকা এবং উন্নয়ন বাজেট ৪২৪.৩১ কোটি টাকা। এছাড়াও এ সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের ৫৭২ কোটি ১১ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ৬১০ কেটি ৪৭ লক্ষ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারন করা হলে সিটি কর্পোরেশন পরিচালনায় কাউন্সিলরের দয়িত্ব পালন এবং প্রশাসকের কার্যসম্পাদনের সুবিধার্তে একটি কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি হয়। এর আলোকে গত ০২ অক্টোবর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিচালনায় প্রশাসককে সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সভায় ময়মনসি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, ময়মনসিংহের পরিচালক স্বাস্থ্য ডা. প্রদীপ কুমার সাহা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবদুস আউয়াল, সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম, ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মেজবাবুল আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক রওশন আরা খান, ময়মনসিংহ বিটিসিএল এর ডিজিএম হানিফ উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা আ. ন. ম আব্দুল ওয়াদুদ, বিআইডাব্লুটিএ এর নির্বাহী প্রকৌশলী মো মোহসিন, এলজিইডি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম ইসমত কিবরিয়া, প্রাথমিক শিক্ষার সহকারী পরিচালক তাহমিনা খাতুন, স্থানীয় সরকার এর উপপরিচালক আজিম উদ্দিন সহ সিটি কর্পোরেশনের সচিব, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় প্রধানগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *