মোঃ ইমরান হোসেন, ময়মনসিংহ
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সম্প্রতি ময়মনসিংহ সদরে খাগডহর ইউনিয়নের ভিজিএফ কর্মসূচির আওতায় ২২২৯ টি কার্ডধারী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
ময়মনসিংহ খাগডহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কার্ডধারীদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ বাদল কর্মসূচির আওতায় কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।

