সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়,ময়মনসিংহ-এর আয়োজনে নাসিরাবাদ কলেজিয়েট স্কুল শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক জনাব মো: আনোয়ার হোসেন । এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মির্জা শাহরান হোসাইন ।

উক্ত কর্মশালায় নিরাপদ খাদ্য, খাদ্য নিরাপদতাসহ খাদ্যের বিভিন্ন প্রাথমিক ধারণা ভিডিওচিত্র ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ফলপ্রসূ আলোচনা করা হয়। শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যের পাঁচ চাবিকাঠির বাস্তবিক প্রয়োগে উৎসাহ প্রদান করা হয়।
এছাড়াও প্রত্যক্ষভাবে হাইজিন টেস্ট কিটের মাধ্যমে শিক্ষার্থীদের হাতের হাইজিন পরীক্ষা করা হয়।এ সময় খাদ্য গ্রহণের পূর্বে হাত ধৌত করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করা হয়।

সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি জনাব মো: আনোয়ার হোসেন বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর শিক্ষার জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্যের প্রাপ্তির নিশ্চিতকরণের মাধ্যমে আজকের শিশু-কিশোররা আগামী দিনের সুস্থ্য সবল মেধাবী জাতিতে পরিণত হবে। তাই নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সেমিনার আয়োজনের উদ্দেশ্য সফল হোক এ কামনা করে বক্তব্য শেষ করেন এবং কর্মসূচির সমাপ্তি ঘোষণা দেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *