সামদানি হোসেন বাপ্পি

১৪ ফেব্রুয়ারি ২০২৪(বুধবার) পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সকাল ৮:৩০ ঘটিকায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে ময়মনসিংহ জেলা পুলিশের ফেব্রুয়ারি-২০২৪ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিট সামগ্রী পরিদর্শন করেন মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম,পুলিশ সুপার, ময়মনসিংহ।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল)।

পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি জ্ঞাপন করেন এবং জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস্ অনুসরণ করে উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার নিশ্চিত করাসহ পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপন করে সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং কিট প্যারেডে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে জিএস মার্ক প্রদান করেন।

কিট প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) ময়মনসিংহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *