মোহন আলী
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়ন সাতবাড়িয়া গ্রামে ৬ নং ওয়ার্ডের সাবেক সরদার মৃত খেদআলী সাহেব দীর্ঘ ৪০ বছর পর্যন্ত তিনি পবিত্র আশুরার এই দল পরিচালনা করেন, খেদআলীর মৃত্যুর পর তার বড় ছেলে মৃত ফজলুল হক পবিত্র আশুরার এই দল ১০ বছর পর্যন্ত পরিচালনা করেন। ফজলুর হকের মৃত্যুর পর তার বড় ছেলে মৃত সুলতান মন্ডল ১৫ বছর পর্যন্ত পবিত্র আশুরার এই দল পরিচালনা করেন। মৃত সুলতান মন্ডলের মৃত্যুর পর এখন পর্যন্ত পবিত্র আশুরার এই দল পরিচালনা করে আসছেন মোঃ মিরাজ আলী, খেদআলী সাহেব নাতি ছেলে মোঃ কিবরিয়া, মোঃ ইয়ারুল। পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মানুষের অংশগ্রহণে তাজিয়া মিছিল শুরু হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২ টার পর বের হওয়া এই মিছিলে অনেক মানুষ অংশ নিয়েছেন।
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন সাতবাড়িয়া গ্রাম থেকে শুরু হয় মিছিলটি। খালি পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে, বৃত্তেপাড়া ঘড়েসা আবার মাঝারে যে সমাপ্ত হয়। পবিত্র আশুরা দলের সঙ্গে মতবিনিময় করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *