মোঃ ইমরান হোসেন
ময়মনসিংহ

ময়মনসিংহ সদর উপজেলার আকস্মিক ভাবখালি ইউনিয়ন ভূমি অফিস ও দাপুনিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করা হয়। এসময় কোন দালাল উপস্থিত আছে কিনা তা গেট বন্ধ করে সবার সমস্যা শোনার মাধ্যমে যাছাইবাছাই করা হয়। সেবা প্রত্যাশীদের বিভিন্ন সমস্যার কথা শোনে তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো সমাধান করা হয়।

নিজের কাজ ব্যতীত অন্যের কাজ নিয়ে ভূমি অফিস কিংবা ইউনিয়ন ভূমি অফিসে গমণ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। অন্যথায় যে কোন আকস্মিক পরিদর্শনে হাতেনাতে পাওয়া গেলে যেতে হবে শ্রীঘরে। এখন থেকে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন এসিল্যান্ড এইচ এম ইবনে মিজান।

নিজের কাজ নিজে করুন, দালালদের থেকে দূরে থাকুন। ইউনিয়ন ভূমি অফিস কিংবা উপজেলা ভূমি অফিস কোথাও হয়রানির স্বীকার হলে কিংবা অতিরিক্ত টাকা দাবী করলে সাথে সাথে আপনার এসিল্যান্ডকে জানান এবং পারলে অডিও বা ভিডিও করে রাখুন। 01733373327-ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে না পারলে বিস্তারিত লিখে এস এম এস দিবেন, কল ব্যাক করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *