বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি সিআইএস এর উদ্যোগে গত দুই দিনব্যাপী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায়, জিতন সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে জরুরী চিকিৎসা প্রতিক্রিয়া নেটওয়ার্ক ড্রিল অনুষ্ঠিত হয়। উক্ত ড্রিলিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা বেগম প্রধান শিক্ষক জিতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমিন আক্তার সহকারি শিক্ষক, আরোও উপস্থিত ছিলেন, মেঘলা আক্তার (লিপি) স্বাস্থ্য কর্মকর্তা পপুলার হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার। সভাপতিত্ব করেন রাফসান মিয়া কর্মকর্তা সিআইএস এছাড়াও সিআইএস এর অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। আরোও স্থানীয় স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন। উক্ত ড্রিলিং প্রোগ্রাম সঞ্চালনায় স্থানীয় স্বাস্থ্য কর্মীদের জরুরী চিকিৎসা প্রতিক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। পপুলার হাসপাতালের কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা প্রদান করার প্রক্রিয়া আলোচনা করেন আহত বা অসুস্থ ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে তা হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তিকে সজ্ঞানে ফিরিয়ে নেয়া আসার কৌশল তথা সিপিআর দেওয়ার কৌশল শেখানো হয়। এছাড়াও সিআইএস এর স্বাস্থ্যকর্মকর্তা গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য, পুষ্টি, হাইজিন নিয়ে আলোচনা করেন। প্রোগ্রামের প্রধান অতিথি বিশেষ অতিথি স্থানীয় স্বাস্থ্যকর্মীগন এই ধরনের কার্যক্রমকে উৎসাহ প্রদান করেন এবং সি এস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, পরিশেষে এক বর্ণাঢ্য সমাপনীর মাধ্যমে প্রোগ্রামটি পরিসমাপ্তি ঘটে।।
