হৃদয় রায়
নেএকোনা প্রতিনিধি

বাংলাদেশ প্রেসক্লাব নেএকোনা জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানে সাংগঠনিক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকালে প্রেস ক্লাবের সভাপতির সভাপতিত্বে সাংগঠনিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মহিউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি ময়মনসিংহ জেলা ও বিভাগ শাখা, মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল।

এসময় তিনি বলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের মাধ্যমে নেএকোনা জেলা শাখার সাহিত্য সংস্কৃতির রাজনীতির সমাজব্যবস্থার অনিয়ম, অসংগতি এবং বর্তমান সরকারের যে উন্নয়ন, মানুষের ভাগ্য পরিবর্তন, সেই শুভ সংবাদ গুলো বস্তুনিষ্ঠতার সাথে তুলে ধরতে হবে। এছাড়া সংবাদপত্রের সাথে যারা জড়িত তাদেরকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শামীম তালুকদার, নেএকোনা জেলা শাখা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *