মো:লিংকন আহমেদ
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার নামা পাড়া চর, বাজে ফুলছড়ি চর সহ বিভিন্ন চরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেন লাল সবুজ সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।তারা প্রায় শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার চিড়া,গুড়, খাবার স্যালাইন, মোমবাতি ও ম্যাচ বিতরন করেন।

এসময় বন্যায় ঘর বাড়ি ও ফসলি জমি তলিয়ে যাওয়া এক অসহায় নারী আমেনা(৬৫) বলেন প্রায় এক সপ্তাহ‌রে বেশ‌ি ধরে পানি বন্দি হয়ে আছি কিন্তু কোনো প্রতিনিধি আমাদের এখানে আসে নি,তারা আসে শুধু ঘাটের আশে পাশে, এসে ত্রান দিলেও এদিখে আসে না।তিনি আরও বলেন এই খাবার টুকু পাইছি এটাই অনেক তাও দুবেলা খেয়ে পানি খাওয়া যাবে।

এসময় উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন মানব কল্যান সংগঠনের অন্যতম সদস্য জাহাঙ্গির আলম,লিংকন আহমেদ,মোনারুল,বেলাল,আলিম,নয়ন,হাসিব,নাহিদ,সুমাইয়া,রিয়া,জান্নাত তোসা,পূ্র্নিমা এবং রংপুর টিমের সদস্যরা সহ আরও অনেকে।তারা বলেন আমরা চাইলেই সবাইকে দিতে পারবো না তবে যতটুকু সামর্থ্য হয়েছে আমরা দিয়েছি।তারা বিভিন্ন সংগঠন ও এলাকার প্রতিনিধিদের এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন। তারা আরও বলেন এরকম মানব সেবা মূলক কাজ এর আগেও করেছি আর আগামিতেও করবো ইনশা আল্লাহ,এমন প্রত্যাশা দিয়েছেন এবং যারা এমন কাজে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *