মোঃ ইমরুল আহসান
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লোহাগাড়া সদর ইউনিয়নের পানিবন্দি মানুষের জন্য ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করলেন লোহাগাড়া ইউনিয়নের কৃর্তী সন্তান বিশিষ্ট সমাজ সেবক ফাইজা গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম ব্রিকফিল্ড মালিক সমিতির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক লোহাগাড়া সিটি হাসপাতালের মহা পরিচালক জনাব সরোয়ার কোম্পানি।
সোমবার (১৪ আগস্ট) সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পযন্ত লোহাগাড়া ইউনিয়নের ৫ শতাধিক পানিবন্দি মানুষের মাঝে এসব ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন।
ত্রাণ ও নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া ইউনিয়নের ইউপি সদস্য বেলাল, পারবেছ কোম্পানি সহ সম্মানিত ব্যক্তিবর্গ
সরোয়ার কোম্পানি বলেন , লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দির কারণে কর্মহীন দিনাতিপাত করছেন। এসব কর্মহীন মানুষের কথা বিবেচনা করে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। এবং এই অসহায় মানুষের পাশে এসে দাড়ানোর জন্য সকল বিত্তশালীদের আহবান করছি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *