খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডি আইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।

২৫ ডিসেম্বর সকালে ময়মনসিংহ ব্যাপ্টিস্ট চার্চ, কাচিঝুলি এবং বিকেলে আ’মা আ’চিক রাসং যাদুঘর, বিশপ ভবন, ভাটিকাশর ময়মনসিংহে “শুভ বড়দিন” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কেটে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন রেঞ্জ ডিআইজি।

এ সময় ডিআইজি ‘শুভ বড়দিন’ উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় র‍্যাব ১৪, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও খ্রিষ্ট ধর্মাবলম্বীগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *