স্থানীয় প্রতিনিধি
পূর্বেকার পরিকল্পনা অনুযায়ী বঙ্গবাজারে নতুন করে পাইকারি মার্কেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ ৫/৪/২০২৩ তারিখ বুধবার নগরীর খিলগাঁও এলাকায় গোরান মাঠের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে সাংবাদিক দের সাথে মতবিনিময় কালে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন আমরা তাদেরকে নিয়ে বসবো। তারা কিভাবে চায় তা জানবো।প্রধানমন্ত্রীকেও আমরা ভবনের নকশাটি দেখাবো।এটা পাইকারি বাজার। এটাকে পাইকারি মার্কেট হিসেবেই তৈরি করব। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত নতুন ভবনে তাদের অগ্রাধিকার দেয়া হবে।তাদেরই আগে
পুনর্বাসিত করা হবে।
