হারুন উর রশীদ
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে গভীর রাতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
বৃহস্পতিবার গতরাত ২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ দশানী নদীতে এই অভিযান চালানো হয়।
তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলন চক্রের সদস্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে জব্দ করা ড্রেজার মেশিন ও বালু তোলার ৩ শত মিটার পাইপ ধ্বংস করা হয়।
একটি প্রভাবশালী চক্র কয়েকদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে দশানী নদীo থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে এমন খবরে রাতে অভিযান চালান (ইউএনও)।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন, সরকারি নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *