মোঃ মিনহাজুল আবেদীন
ফুলবাড়িয়া
ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া উপজেলায় যাওয়া আসার প্রধান সড়কটিতে,প্রতিদিন হাজারো যানবাহন যাওয়া আসা করে। এই রাস্তাটির সাথে রাজধানী ঢাকাসহ সারাদেশের যোগাযোগ রয়েছে,চালকদের বেপরোয়া ভাবে যানবাহন চালানোর কারণে প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটে ।ময়মনসিংহ থেকে যাত্রীবাহী সি এন জি ফুলবাড়িয়া যাওয়ার পথে এবং মোটরবাইকটি ময়মনসিংহ গামী হওয়ায় দাপুনিয়া এবং দেওখোলার মাঝামাঝি ছয়মাইল এলাকায় মুখোমুখি সংঘর্ষে যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়, আহত যাত্রীদের মধ্য থেকে দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যাত্রীদের পাশাপাশি যানবাহনগুলো দুমড়ে মুচড়ে যায়। এলাকাবাসীর কাছে এই দুর্ঘটনার কথা জিজ্ঞেস করতে তারা বলে চালকদের বেপরোয়া ভাবে যানবাহন চালানোর কারণেই আজ এই দুর্ঘটনা।
