স্থানীয় প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই আগস্ট জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ তাঁর প‌রিবার ও স্বজন‌দের রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার( ২ আগস্ট) দুপুর দুইটার দি‌কে শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফরিদপুর-২ ( নগরকান্দা ও সালথা) আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কোটা আন্দোলনের নামে বিএনপি-জামাত চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারায়
লিপ্ত রয়েছে। তারা সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঠে নামিয়ে দিয়ে দেশে অগ্নি সন্ত্রাস নাশকতা জ্বালাপোড়াও কার্যক্রম করছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। মূলতঃ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, এ প‌রি‌স্থি‌তির অবসানে আপনাদের সবাইকে মাঠে নামতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।
দেশের জনগণকে বিএনপির জামায়তের এ নাশকতা প্রতিহত করতে হবে। আপনারা ঘরে বসে থাকবেন না। বিএনপি-জামাত চক্র কোটা আন্দোলনে নামে সাধারণ ছাত্রদের মাঠে নামিয়ে দিয়েছে। তারা ছাত্রদের মধ্যে বিভিন্ন রকম উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের উন্নয়নকে ব্যাহত করছে। তারা
ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় ‌ লিপ্ত রয়েছে।
বক্তারা অবিলম্বে বিএনপি জামায়াতের এসব কার্যক্রম প্রতিরোধে সবাইকে একসাথে ‌ এগিয়ে আসার আহ্বান জানান।
প‌রে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মুহাম্মদ শহীদুল্লাহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *