স্থানীয় প্রতিনিধি
ফরিদপুরের ছয়টি সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী ঢাকার মিরণজিল্লা এলাকায় হরিজন সম্প্রদায় সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলে চির অবসান এবং নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে শ‌নিবার বি‌কে‌লে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মু‌জিব সড়‌কে ছয়টি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূ‌চি পা‌লিত হয়। প‌রে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সংগঠনগুলো হল বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর উপজেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর শহর শাখা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টাব্দ পরিষদ ও আলীপুর বান্ধব পল্লীর ‌ হরিজন কলোনী
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহার সভাপতিত্বে এবং যুব ঐক্য পরিষদের সভাপতি তুষার কুমার দত্তের পরিচালনায় মানব বন্ধন কর্মসূ‌চি‌তে বক্তব্য সজল কুমার সাহা, তাপস কুমার সাহা, সুকেশ সাহা, প্রকাশ স্বরূপ রায় অপু, সঞ্জীব দাস, কিঙ্কর মিত্র , নন্দকুমার বড়াল, শ্যামল কর্মকার, চিরঞ্জিত রায়, সঞ্জয় কর্মকার, উৎপল দত্ত , শ্যামল কুমার জমাদার, রিপন হাড়ি, রঞ্জন জমাদার প্রমুখ।
বক্তারা বলেন, হরিজনরা এ দে‌শের সন্তান। এ দেশের নাগরিক। তাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না।
বক্তারা আরও বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন হরিজন সম্প্রদায়ের লোকজন‌কে মারধর করেছেন । তারা ২০ জনকে আহত করেছে। অবিলম্বে ওই কাউন্সিলরকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক মূলক শাস্তি দাবি জানান তারা।
বক্তারা বলেন, হরিজন সম্প্রদায় আছে বলেই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছে। আমরা ভালোমতো শহরে চলাফেরা করতে পারছি ‌। অথচ তাদের ওপর হামলা করে কোনো বাহাদুরী দেখানো মানুষের কাজ নয়। আগামী সাত দিনের মধ্যে পুনর্বাসন ব্যবস্থা না করা আগামীতে ক‌ঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প‌রে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সাম‌নে থেকে শুরু হয়ে শহ‌রের জনতা ব্যা‌ঙ্কের মোড়ে গিয়ে শেষ হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *