নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি ) এর আওতাধীন “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ প্রকল্পের ফরিদপুর জেলার মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের বদরপুর এলাকার এলজিইডি কার্যালয়ের কামরুল ইসলাম মিলনায়তনে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা এমপি ঝর্ণা হাসান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জী, পৌর মেয়র অমিতাভ বোস প্রমু্খ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী শহীদুজ্জামান খান।
অনুষ্ঠানে ২৭০ জন নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
