রবিবার জেলা প্রশাসন, ফরিদপুর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর এর আয়োজনে ফল উৎসব-২০২৪ অনুষ্ঠিত হলো। সভাপতি জনাব রফিকুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, জেলাপ্রশাসক, ফরিদপুর ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

অনুষ্ঠানের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, জেলাপ্রশাসক, ফরিদপুর ও জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ফরিদপুর জেলা শাখা অমিতাভ বোস, মেয়র, ফরিদপুর পৌরসভা, শামছুল আলম চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর সদর মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঁইয়া, বিভাগীয় বন কর্মকর্তা, ফরিদপুরসহ জেলা বিভিন্ন শ্রেণীর পেশাজীবির ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *