নীলফামারীর ডোমারে প্রেমের টানে অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্র ভাতিজাকে নিয়ে এক সন্তানের জননী চাচি লাপাত্তা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) চাচি-ভাতিজার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি। এমন ঘটনা ঘটেছে উপজেলার সোনারায় ইউনিয়নের হুজুরপাড়া এলাকায়।

এক সন্তানের জননী চাচির বয়স (৩০) বছর হলেও ভাতিজা মো. রকিবের বয়স (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুজুরপাড়া এলাকার মো. বেলাল হোসেন গত ৮ বছর আগে পারিবারিক ভাবে মোছা. দৃষ্টিকে বিয়ে করে। ৮ বছরের দাম্পত্য জীবনে তারা এক সন্তানের জনক-জননী‌। বেলালের বড় ভাই মো. সোলেমানের ছেলে রকিব ইসলামের সাথে তার বেলালের স্ত্রী দৃষ্টির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত মঙ্গলবার রাতে দিকে স্বামী-সন্তানকে ফেলে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি।

এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বামী মো. বেলাল হোসেন।

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ঘটনায় সমাধানের পথ খুঁজছেন পরিবারের লোকজন।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *