মোঃ ইমরুল আহসান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার ১৮ জুলাই গণভবনে কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটি সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী দলটির সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের সবার সঙ্গে কথা বলেন ও খোঁজ খবর নেন। এ সময় প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান শাড়িগুলোর তাতী মৌলভীবাজারের অঞ্জলী দেবী। এরপর প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে তৈরি প্রথম শাড়িটির তাতী মৌলভীবাজারের রাধাবতী দেবীর হাত ধরে তাঁকে বঙ্গবন্ধুর ছবির সামনে নিয়ে যান। সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন। পরে প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটির সকলকে উপহার দেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *