সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে
প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রদান কার্যক্রম উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। রবিবার বিকেলে নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি জানান, ময়মনসিংহ সদর উপজেলায় এ যাবৎ ৮০০ টি ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ১ম পর্যায়ে ২৫০ টি, ২য় পর্যায়ে ৭৫ টি, ৩য় পর্যায়ে ১২০টি, ৪ র্থ পর্যায়ের ২৯০ টির মধ্যে ১ম ধাপে ১১৪টি, দ্বিতীয় ধাপে ১৭৬টি এবং ৬৫ পরিবারকে বিভিন্ন গুচ্ছগ্রাম ও আবাসন আশ্রয়নে পুর্নবাসিত করে সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত সদর উপজেলা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আগামী ১১ জুন ৫ম পর্যায়ের ২য় ধাপে ১০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর উপহার দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *