স্থানীয় প্রতিনিধি
২৫ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর ভেড়ীপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ । পরে তাকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে বলেন, চাঁদের বিরুদ্ধে মেট্রোপলিটন থানায় চারটি মামলা হয়েছে। মেট্রোপলিটনের বাইরে জেলায় আরও ২-৩টি মামলা হয়েছে। পুঠিয়া থানায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। খুব দ্রুতই তাকে আদালতে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৯ মে শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’
