গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৪ জুলাই ২০২৩ তারিখ মুক্তাগাছা সাংস্কৃতিক কেন্দ্রসহ মোট ৬ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১ টি সমাপ্ত প্রকল্পের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি। এই উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ম প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার সকালে মুক্তাগাছায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এবং জেলা প্রশাসক মো.মোস্তাফিজার রহমান সরাসরি সংযুক্ত ছিলেন। এছাড়াও, জেলা আওয়ামী লীগের সভাপতি মো.এহতেশামুল আলম, মুক্তাগাছা পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল হাই আকন্দসহ ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *