ইমরুল আহসান
ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জ বাজারের জনাব আরেফিন মাহমুদ একজন পাটের বস্তা প্রস্তুতকারক। তিনি এই কাজে প্রায় দীর্ঘদিন যাবত নিয়োজিত আছেন। তার এই কারখানায় প্রায় অনেক লোক কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু বর্তমানে প্লাস্টিকের বস্তায় বাজার সয়লাব। তিনি চান যে পাট ব্যবসার সুদিন ফিরে আসোক। কিছু অসাধু ব্যবসায়ীরা প্লাস্টিকের তৈরি বস্তা ব্যবহার করে পরিবেশের ক্ষতি করছেন। তিনি চান যে সরকার যেন এসব প্লাস্টিকের ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এতে আমাদের পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পাবে। পাট ব্যবসার সুদিন ফিরে আসবে।
