মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকাদা ইউনিয়নের শুভখাই গ্রামে বুধবার (২১ অক্টোবর ২৬) সন্ধ্যায় “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুভখাই মাদক নির্মূল কমিটি (প্রতিষ্ঠাকাল: ২০২৬)* এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, শুভখাই গ্রামসহ আশপাশের এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদককে নির্মূল করতে পুলিশ-প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে শুভখাই মাদক নির্মূল কমিটির সভাপতি: তৌফিক আহমেদ সাগর- *সহ-সভাপতি:* মোস্তাকিম বিল্লাহ, সোহেল তালুকদার, সাদ্দাম হোসেন ফকির, মো. মিজানুর রহমান
সাধারণ সম্পাদক:মো. হক মিয়াযুগ্ম সাধারণ সম্পাদক: রিফাতুল হাসান, রিয়াদুজ্জামান, রাফিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক: ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক: খোকন মিয়া,আদ্রিয়ান নাঈম উপস্হিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা হুযাইফা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকির হোসেন ফাহিম।
এলাকাবাসী জানান, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে মাদক নির্মূল করা সম্ভব হবে।
