মোঃ আল ইমরান
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের লুনুই গ্রামের বাসিন্দা,শিল্পপতি আসাদুজ্জামান নয়ন ও বৈরাটী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান মোশারফ এর পিতা হাজী মোঃ ওয়াজেদ আলী তালুকদার গতকাল সকাল ৭:৩৮ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল ফরমায়েছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভোগতেছিলেন।
মরহুমের জানাজার নামাজ গতকাল নিজ গ্রামে লুনুই এ বিকাল ৬:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
মৃত্যু কালে তিনি ছয় ছেলে,দুই মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন এ গুণীজন।
তাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনাব আহমদ হোসেন এম পি মাননীয় সংসদ সদস্য ১৬১ নেত্রকোনা – ৫ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ এবং প্রধান
উপদেষ্টা শ্যামগঞ্জ প্রেসক্লাব।
শোক বার্তায় এম পি বলেন,ওয়াজেদ আলী তালুকদারের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে,তিনি আমার আপন জন সহ আমার একজন গুরুজন ছিলেন তাহার অবদান কোন ভাবেই ভুলতে পারবো না।
আমার জানা মতে তিনি একজন সৎ ও পরোপকারী মানুষ ছিলেন,আমরা একজন ভাল মানুষ হারিয়েছি।
তারপর ও যার জন্ম আছে,তাকে মৃত্যুর স্বাধ ভোগ করতে হবে। সকলের মৃত্যু অবধারিত।
দোয়া করি আল্লাহ পাক হাজী মোঃ ওয়াজেদ আলী তালুকদার সাহেবকে জান্নাতুল ফেরদাউস দান করুক।
