স্টাফ রিপোর্টার
বুলবুল আহমেদ
আগামী একুশে মে ২০২৪ ইং রোজ মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বিশিষ্ট সমাজসেবক,শিল্পপতি, জনবান্ধব ও সর্বজন প্রশংসিত নেতা,গন মানুষের আস্থার ঠিকানা আসাদুজ্জামান নয়ন প্রচার প্রচারণায় শীর্ষে রয়েছেন।
জানা যায় যে, আসাদুজ্জামান নয়ন ব্যাক্তি জীবনের বৃত্তান্ত অনুযায়ী তিনি পূর্বধলা উপজেলার লুনুই গ্ৰামের মোঃ ওয়াজেদ আলী সাহেবের পুত্র। পারিবারিক ভাবে তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ভারতের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ( এম বি এ)পাশ করে নিজস্ব অর্থায়নে ব্যাবসায়িক ভাবে একজন সুপ্রতিষ্ঠিত ব্যাক্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত করেন।

আগামী উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গত কাল ১৩ই মে বিকাল ৫ ঘঠিকার সময় পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের চৌরাস্তার পাশে ইলাশপুর গ্ৰামে এক পথসভায় আয়োজনে উপস্থিত ছিলেন। উক্ত পথ সভায় বক্তব্যকালে আসাদুজ্জামান নয়ন বলেন,-আমি আগামী ২১শে মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আল্লাহর রহমত ও আপনাদের নিরঙ্কুশ ভোট পেয়ে নির্বাচিত হলে,সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো ও পূর্বধলা উপজেলা থেকে সন্ত্রাস,দূর্ণীতি, চাঁদাবাজি, সহ মাদক মুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলতে সচেষ্ট থাকিব।
চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেকে আত্ম নিয়োগ করে, পূর্বধলার গন মানুষের নেতা, পূর্বধলার সুযোগ্য সংসদ সদস্য বাংলাদেশে আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জননেতা আহমদ হোসেন এর হাত কে শক্তিশালী করা ও সর্বোপরি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিজেকে নিবেদিত করবো।
তিনি আরো জানান আমি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলে পূর্বধলা উপজেলার একটি পয়সাও অপব্যবহার করবো না ও উপজেলার সকল গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করে যাবো।
উক্ত পথ সভায় আরোও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, আরোও বক্তব্য রাখেন পুর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিন মাষ্ঠার,বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, দীর্ঘদিন পর আমরা কাঙ্খিত নেতা পেয়েছি,তিনি বলেন আসাদুজ্জামান নয়ন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
উক্ত পথ সভায় আরোও যারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন তারা হলেন,-পূর্বধলা উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর, পূর্বধলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহাগ মিয়া,
ঘাতক দালাল নির্মূল কমিটি পূর্বধলা উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন খান ও অনুষ্ঠিত পথ সভার সঞ্চালনায় ছিলেন পূর্বধলা উপজেলা যুবলীগ নেতা শেখ মাসুদ রানা। বক্তাদের গঠনমূলক মন্তব্য ও আলোচনার প্রেক্ষিতে উক্ত পথ সভাটি এক বিশাল জনসভায় রূপান্তরিত হয়।

পরিশেষে সকল বক্তাগন আগামী নির্বাচনে আসাদুজ্জামান নয়নের দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্থরের ভোটারদের কাছে উদাত্ত আহবান জানান এবং
মিষ্টি বিতরনের মধ্য দিয়ে উক্ত পথ সভাটির পরিসমাপ্তি ঘটে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *