স্থানীয় প্রতিনিধি
২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ময়মনসিংহে অনুষ্ঠিত হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহের সভানেত্রী ডা. রেবেকা শারমিন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুরাইয়া সুলতানা, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানিয়া মোস্তফা, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ সহ (পুনাক) ময়মনসিংহের সম্মানিত সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত করছে। এই ধারাবাহিকতায় (পুনাক) ময়মনসিংহ জেলা অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণের এ মহতি উদ্যোগ গ্রহণ করেছে। শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে, এ উদ্যোগ অসহায়দের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হব।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *