স্থানীয় প্রতিনিধি
পাইকগাছায় জমির বিরোধে প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধসহ ৩ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে কপিলমুনি ইউপি’র রেজাকপুরে ঘেরা-বেড়া ভাংচুর করে প্রতিপক্ষরা কাঁটা তারের বেড়া দিয়ে দখল চেষ্টা করলে মারপিটের ঘটনা ঘটে। এতে আব্বাস গাজী (৬৪), ছেলে আক্কাজ আলী গাজী (৫০) ও পুত্রবধু আহত হয়। আহতের মধ্যে পিতা ও ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, রেজাকপুরে বসত-বাড়ীর জমি নিয়ে স্থানীয় আব্বাস আলী গাজী ও প্রতিপক্ষ আমজেদ গাজী পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।

হাসপাতালে ভর্তি আব্বাস আলী গাজী অভিযোগ করেন, সকালে আমজেদ ও তার ছেলে হাসানসহ রহিম সরদার আমার বসতবাড়ীর জমি ঘেরা-বেড়া উচ্ছেদ করে তারা কাঁটা তারের বেড়া দিয়ে দখল চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিলে প্রতিপক্ষরা আমাদের মারপিট করে। এতে আমরা ৩ জন গুরুতর আহত হই।

এ সম্পর্কে ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, জমির বিরোধ নিয়ে দু’পক্ষের মারপিটের খবর পেয়েছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *