পাইকগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী,
উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, কৃষক মর্জিনা বেগম, তৌহিদুল ইসলাম, ঝর্না বেগম, শুকুর আলী, অশোক মন্ডল ও আলফাজ হুসাইন। অনুষ্ঠানে সেরা স্টল প্রদর্শনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং উৎপাদিত পন্য প্রদর্শনকারী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
