স্থানীয় প্রতিনিধি 
আরামনগর বাজারে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূৃমি), সরিষাবাড়ী। উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ও থানা পুলিশ আদালত পরিচালনায় সহায়তা করেন। আদালত পরিচালনাকালে দেখা যায় গরুর বাসী মাংস দোকানে বিক্রী হচ্ছে, পশুখাদ্যে বিক্রির অনুমোদন নেই দোকানে, তামাকপণ্যের প্রচারনা করা হচ্ছে। আদালত দোষী ব্যাক্তিতের আর্থিক জরিমানা প্রদান করেন। আদালতের এ ধারা চলমান থাকবে।
