মোঃমিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কে নিয়মিত পুলিশের গাড়ী চেকিং ডিউটি করাকালে আজ ৪ মে বৃহস্পতিবার ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই রাজু ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার পৌনে তিন ঘটিকার সময় পলাশবাড়ী থানাধীন পৌরসভার বাঁশকাটা মৌজাস্থ ব্রাক মোড়ে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করাকালে যাত্রীবাহী বাস আলম এন্টারপ্রাইজ, যাহার রেজিঃ ঢাকা- মেট্রো -ব-১৪-৫৬৮১ গাড়ী হতে যাত্রী ছদ্মবেশী মাদক কারবারী মোঃ সোহেল রানা @ সাব্বির @ রাসেল (২৮) এবং মোঃ রবিউল ইসলাম (২৩) এর হেফাজত হইতে ৯০(নব্বই)বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

গ্রেফতারকৃত ১।মোঃ সোহেল রানা ওরফে সাব্বির রাসেল (২৮) ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকার মারা ধার গ্রামের মৃত মোবারক হোসেন ও মোছাঃ রেখা খাতুনের ছেলে। অপরজন ২। মোঃ রবিউল ইসলাম (২৩) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *