মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে এমব্রয়ডারি শিল্পের বিকাশে এবং আগামী ২৮ জুলাই প্রতিমন্ত্রী এসব শিল্প পরিদর্শনে আসার খবরে। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান রিহান পরিদর্শন করেন নুনিয়াগাড়ী এমব্রয়ডারি পল্লী,উদয়সাগর নকশিকাঁথা পল্লী ও বরিশালের ব্যাগ পল্লী। এসময় তিনি নুনিয়াগাড়ী এমব্রয়ডারি পল্লীর নারীদের সঙ্গে কথা বলেন। গাইবান্ধায় সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় সূজিত পণ্য ভিত্তিক পল্লী পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ী গ্রামে অবস্থিত সফল নারী উদ্যোক্তা মিতুর নুনিয়াগাড়ী এমব্রয়ডারি পল্লী পরিদর্শন করেন। সোমবার (২৪ জুলাই)বিকেলে তার সঙ্গে ছিলেন,উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাসানুজ্জামান। সফল উদ্যোক্তা মিতুর এ মিনি গার্মেন্টসে নারীদের নিপুণ হাতের হস্ত শিল্পের কাজ দেখে অভিভূত হন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি বলেন,আমাদের নারীরা আর বসে নেই। পুরুষের পাশাপাশি তারাও আজ সাবলম্বি। আমি ধন্যবাদ জানাই উপজেলা বিআরডিবিকে,তারা প্রশিক্ষণ দিয়ে নারীদের যেভাবে তৈরী করছেন। এটি অব্যাহত থাকলে আমাদের নারীরা আরও এগিয়ে যাবে। পাশাপাশি সুফলভোগীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই শিল্পকে জনপ্রিয় করার মধ্যে দিয়ে এর বিকাশ সম্ভব
হবে। সেইসাথে নারীর ভাগ্য উন্নয়নের পাশাপাশি তাদের ক্ষমতায়নের পথ প্রস্থ হবে।
উল্লেখ্য,সফল উদ্যোক্তা মিতুর এই নুনিয়াগাড়ী এমব্রয়ডারি পল্লীতে নিয়মিত ১৪’শ নারী কাজ করেন। আর এ কাজগুলো অর্ডার আসে আড়ংসহ দেশের বড় বড় নামকরা প্রতিষ্ঠান থেকে। এই মিনি গার্মেন্টস এর একেকজন নারী শ্রমিক পান মাসে ৮ থেকে ১২ হাজার টাকা। এদেরকে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে তৈরী করেছেন উপজেলা বিআরডিবি
