নিজস্ব প্রতিবেদক ঃ
নেত্রকোণা জেলাসহ বিশ্বের মুসলিমসহ সকল ধর্মের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ‘বাংলাদেশ প্রেসক্লাব ‘ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক ও নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার। সেই সাথে দেশের সকল ধর্ম, বর্ণ,গোত্রের অব্যাহত সুখ,শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
ঈদ হলো নির্মল আনন্দের আয়োজন;যেখানে মানুষ আত্মশুদ্ধির জন্য পরস্পরের মিলন ও ঐক্যবদ্ধ হওয়া এবং আনন্দকে সমভাবে ভাগাভাগি করে নেয়া।
ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। হিংসা – বিদ্বেষ, হানাহানির কোন স্হান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, সাম্যসহ কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন ব্যাপ্তি লাভ করুক। এটাই হোক -ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।সকলের জীবনে বয়ে আনুক ঈদের আনন্দ; দূর হোক সকল জটিলতা।
আল্লাহপাক সকলকে ক্ষমা করুন,হেফাজত করুন।(আমিন)
