গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্কাছ আলী, দুর্গাপুর সার্কেল, নেত্রকোণার নেতৃত্বে অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, দুর্গাপুর থানা, নেত্রকোণা, এসআই (নিঃ) লিটন মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ মাদক অভিযান পরিচালনাকালে ০৮ ডিসেম্বর রাত ০১:৪৫ ঘটিকার সময় কতিপয় ব্যক্তি ভারতীয় তৈরী মদ ভারতের সীমান্তবর্তী এলাকা হইতে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ পূর্বক একটি পুরাতন ড্রাম ট্রাকে ভর্তি করে দুর্গাপুর থানাধীন ২নং দুর্গাপুর ইউনিয়নের ঝিগাতলা বাজারের পশ্চিম পাশে সুমন মার্কেটগামী রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ০৮ ডিসেম্বর
রাত ০১:৫৫ ঘটিকার সময় উল্লিখিতস্থানে পৌঁছা মাত্রই মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়াইয়া কৌশলে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ড্রাম ট্রাক তল্লাশি করে ড্রাম ট্রাকের বডির ভিতর হইতে (ক) ০৫ (পাঁচ)টি পাটের (চটের) বস্তার ভিতর ভারতীয় তৈরি ১০৬ বোতল মদ উদ্ধার এবং ১টি ড্রাম ট্রাক, ০৮/১২/২০২৩ তারিখ রাত ০২:৪৫ ঘটিকার সময় জব্দ তালিকামূলে জব্দ করেন, অজ্ঞাতনামা ট্রাক চালক ও হেলপার অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় অত্র থানার ভারতের সীমান্তবর্তী এলাকা হইতে শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ পূর্বক উল্লিখিত বর্ণনার মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে অন্যত্র নিয়া যাওয়ার জন্য অবস্থান করিতেছিল। উক্ত বিষয়ে অজ্ঞাতনামা ট্রাক চালক ও হেলপার এবং অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দুর্গাপুর থানার মামলা নং-৬, তারিখ- ০৮/১২/২০২৩ইং, ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি)/২৫-ডি রুজু করা হয়।এছাড়াও অত্র জেলাধীন বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
