হৃদয় রায় সজীব
নেএকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোণায় ট্রাকের নিচে চাপা পড়ে জেসমিন আক্তার পান্না (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ বুধবার দুপুরে পৌর শহরের কুরপাড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

নিহত পান্না সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের খাসকান্দি গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পান্না মামাতো ভাইয়ের সাথে মোটর সাইকেলযোগে মামারবাড়ি যাচ্ছিল। শহরের কুরপাড় এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পান্না ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *