স্থানীয় প্রতিনিধি
জনস্বার্থে জেলা প্রশাসন নেত্রকোণা এঁর শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব অঞ্জনা খান মজলিশ মহোদয়ের নির্দেশে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে স্বাস্থ্যকর খাবার ও ইফতার বিক্রয় নিশ্চিতকরনের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
০৫/০৪/২৩ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বাস্তবায়নে অভিযান পরিচালনা করার সময় হোটেল-রেস্তোরা সহ ইফতার বিক্রয়কারী দোকানসমূহকে সচেতন করা হয় এবং আইন ভঙ্গকারী কয়েকজনকে জরিমানা করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব আবদুল হক ও জেলা পুলিশ, নেত্রকোণা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *