স্থানীয় প্রতিনিধি

নীলফামারী জেলার ডোমার থানা পুলিশ কর্তৃক চোলাই মদসহ মো. নাসিরুল্লাহ আকাশ (২৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ডোমার পৌর এলাকার ছোটরাউতা মৌজাস্থ শালকী ব্রিজ এলাকা হইতে ডোমার থানাধীন পশ্চিম বোড়াগাড়ি কলেজপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

এ সময় বর্নিত আসামীর নিকট থেকে দশটি স্পিডের বোতলে সর্বমোট ২.৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

চোলাই মদ উদ্ধারের ঘটনায় আসামীর বিরুদ্ধে ডোমার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে (ডোমার থানার মামলা নং-২৮(০৮)২৩)।

উক্ত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *