নীলফামারীর সৈয়দপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নৈশকোচের ধাক্কায় শামসুল হক (৪২) নাকে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ধলাগাছ মতিরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহত শামসুল হক উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মুচিহাট এলাকার তবিল উদ্দিনের ছেলে ।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি দ্রত গতিতে আসছিলো। এই সময় সকালে জুট মিলে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলো সাইকেল আরোহী। সাইকেল আরোহী রাস্তা পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় বাস চালক। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শামসুল মারা যান। তাকে চাপা দেওয়ার পর বাসটি সড়কের পাশে থাকা দোকানে ঢুকে গেলে আহত হয় বেশ কয়েকজন যাত্রী।
দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
